আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধকে কেন্দ্র করে বিশেষ নির্দেশনা জারি করেছে তথ্য অধিদপ্তর। স্মৃতিসৌধ এলাকা সম্পূর্ণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত স্মৃতিসৌধের অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ থাকবে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তথ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সরকারি বিবরণীতে জানানো হয়, দিবসটি উপলক্ষে ভোর থেকে স্মৃতিসৌধ এলাকায় সরকারি গুরুত্বপূর্ণ কর্মকর্তা, ভিভিআইপি ও ভিআইপিদের আগমন থাকায় ১৬ ডিসেম্বর সকালে স্মৃতিসৌধে সাধারণ মানুষের প্রবেশেও সাময়িক নিয়ন্ত্রণ থাকবে। আমন্ত্রিত অতিথিরা জাতীয় স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত সাধারণ মানুষ প্রবেশ করতে পারবেন না।
বিবরণীতে আরও বলা হয়েছে, বিজয় দিবস উপলক্ষে ঢাকার গাবতলী থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে কোনো ধরনের পোস্টার, ব্যানার বা ফেস্টুন টানানো যাবে না। অনুষ্ঠানের শৃঙ্খলা ও সৌন্দর্য বজায় রাখতে এই নির্দেশনা কঠোরভাবে অনুসরণের আহ্বান জানানো হয়েছে।অন্যদিকে, ১৬ ডিসেম্বর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের সময় ফুলের বাগান বা স্মৃতিসৌধের সৌন্দর্যে কোনো ক্ষতি না করতে সর্বস্তরের জনগণকে আহ্বান জানিয়েছে তথ্য অধিদপ্তর। তারা জানায়, জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে আগত মানুষ যেন সম্মান ও সচেতনতা বজায় রাখেন—এটাই কাম্য।
প্রতিবছর মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে হাজারো মানুষের ঢল নামে। এবারের দিবস উপলক্ষে নিরাপত্তা, পরিচ্ছন্নতা এবং জনসমাগম নিয়ন্ত্রণে আগেই প্রস্তুতি জোরদার করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।